বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে গতকাল সকালে নবসৃজিত ৩৯তম আনসার ব্যাটালিয়নের ‘ফ্ল্যাগ রেইজিং’, নবনিযুক্ত ২য় শ্রেণির প্রশিক্ষণার্থী কর্মকর্তা মৌলিক প্রশিক্ষণ কোর্স ও সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ২য় ধাপ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। সমাপনী কুচকাওয়াজ ও ‘ফ্ল্যাগ রেইজিং’ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি, পিএসসি, জি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, এনডিসি, অতিরিক্ত মহাপরিচালক ও কমান্ড্যান্ট, আভি একাডেমি, এ কে এম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) নির্মলেন্দু বিশ্বাস, উপ-মহাপরিচালক (অপারেশন) মোঃ মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশাসন), কর্নেল মোঃ কামাল মামুন, পিএসসি, জি, ও উপ-মহাপরিচালক ডেপুটি কমান্ড্যান্ট, আভি একাডেমি নিমাই কুমার দাস-সহ সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সমাপনী কুচাকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৪২ জন নবনিযুক্ত ২য় শ্রেণির প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং ১,২৩৪ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী।-প্রেস বিজ্ঞপ্তি
