আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯-এ চ্যাম্পিয়ন ইজি জবস

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২০:২৯

মাহবুব শরীফ

 

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠানে বছরের সেরা স্টার্টআপ এইচ আর (মানব সম্পদ) ক্যাটাগরিতে ‘ইজি জবস’ প্রজেক্টে চ্যাম্পিয়ন হওয়ার সম্মান ও গৌরব অর্জন করেছে। বহুল আলোচিত এই অনুষ্ঠানটি গত ১২ অক্টোবর রাজধানীর হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মাননা ও গৌরব অর্জন করতে সক্ষম হয় ইজি জবস। 

ইজি জবস ‘নতুন যুগে জনবল নিয়োগে সবচেয়ে সহজ সমাধান’ স্লোগান নিয়ে এর যাত্রা শুরু এই বছর আগস্ট মাসে, প্রত্যেকটি ব্যবসায়ের মূল চাবিকাঠি হচ্ছে জনবল। যে কোনো প্রতিষ্ঠানের জনবল নিয়োগ বাছাই হচ্ছে সবচেয়ে বড়ো একটি চ্যালেঞ্জ আর এই উপলব্ধি হতেই ইজি জবস-এর শুরু। পাঁচটি সফল কম্পানির আটজন উদ্যোক্তাদের নানাবিধ অভিজ্ঞতা হতে এই পরিকল্পনা করা হয়েছে। আর UI/Ux এর প্রতি সবচেয়ে জোর দেওয়া হয়েছে বিশ্ব বাজারে এর জন্য। ইজি জবস ওয়েবসাইটটি সাধারণত একটি চাকরি খোঁজা থেকে শুরু করে চাকরির সকল প্রকার সাহায্যকারী উপাদান এতে বিদ্যমান। ইজি জবস নতুন যুগের সবচেয়ে সহজ নিয়োগ সমাধান সংস্থা যার দ্বারা নানাবিধ কোর্সের মাধ্যমে নিজেকে একজন দক্ষ কর্মীতে রূপান্তর করা সম্ভব। নিয়োগ কার্যকর এবং সহজ করে তোলাই ইজি জবসের মূল ফোকাস। ইজি জবস একটি একক প্ল্যাটফরম যেখানে ব্যবহারকারীরা সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থা পরিচালনা করতে পারেন। ব্যবহারকারীরা প্রার্থীদের মধ্যে বাছাই করতে পারেন, একটি সাক্ষাত্কারের জন্য কল করতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। এ সব কিছুই করা সম্ভব এক জায়গাতেই।

ইজি জবস ওয়েব সাইটের মাধ্যমে আগ্রহী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে রেজিস্ট্রেশন এর মাধ্যমে এর সাথে যুক্ত হতে পারবেন। ইজি জবসের মাধ্যমে তথ্য প্রযুক্তির নানা দিক তুলে ধরা হচ্ছে এবং খুব সহজেই বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে চাকরি ক্ষেত্রে স্বাবলম্বী হওয়া সম্ভব। চাকরিসহ নানাবিদ উত্সাহ প্রদানকারী প্রকল্পেও অনবরত অক্লান্ত পরিশ্রম করে চলেছে ইজি জবস ডটকম।

অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ যিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানকে আরো মনমুগ্ধকর করে তোলেন এবং আলোকপাত করেন প্রযুক্তির ছোঁয়ায় আগামী দিনের এগিয়ে যাওয়া নিয়ে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। উক্ত অনুষ্ঠানে আসিফ রাহমান  ফাউন্ডার এছাড়া মোহাম্মদ শাহজালাল, মো. সোলেহীন ইসলাম, মো. নাজমুল হাসান রুবেল, মো. তোফায়েল হোসেন, মেহেদী হাসান নাহিদ, মহম্মদ নজরুল ইসলাম শেখ কো-ফাউন্ডারগণ উপস্থিত ছিলেন।