ইন্দুরকানীতে ‘ডাকাত’ গ্রেফতার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:১৭

বন্দুক বুলেট ও ছুরি উদ্ধার

পিরোজপুর অফিস ও ইন্দুরকানী সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানীতে ৫ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার দেলোয়ার খানকে (৪৫) র্যাব গ্রেফতার করে বুধবার ইন্দুরকানী থানায় সোপর্দ করেছে। এর আগে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব। তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব অভিযান চালিয়ে ঐ দিন রাতে একটি বাগান থেকে এক নালা একটি বন্দুক, একটি ওয়ান শুটারগান, চারটি কার্তুজ ও দুইটি ছুরি উদ্ধার করে।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, দেলোয়ার আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য। বরিশাল র্যাব-৮ দেলোয়ারকে আটক করে এবং অস্ত্র উদ্ধার করে বুধবার ইন্দুরকানী থানায় হস্তান্তর করে। র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।