চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে নদী খননকাজে নিয়োজিত জাহাজ ‘ফারহানা ফারজানা আজমীর-৫’। গত মঙ্গলবার রাতে বন্দরের ডলফিন জেটির কাছে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির ছয় জন নাবিককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর কর্ণফুলী চ্যানেল দিয়ে জাহাজ চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাল্কহেডটি (বালু রাখার জাহাজ) ডুবে গেছে বলে জানতে পেরেছি। তবে বন্দরের আরেকটি সূত্র জানায়, ডুবে যাওয়া জাহাজটির সঙ্গে পাশ দিয়ে যাওয়া আরেকটি জাহাজের সংঘর্ষ হয়। এতে তলা ফেটে গিয়ে জাহাজটি ডুবে যায়।
