বরিশাল অফিস
বরিশালে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির হালনাগাদ তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্মমহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলার সভাপতি মেজবাউদ্দিন ফরহাদসহ বিভাগের আটটি ইউনিট কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ।
