মৃত্যুবার্ষিকী

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

মো. শাহজাহান

সাংবাদিক ও শিক্ষাবিদ মো. শাহজাহানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকায় মিরপুরের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করনা গ্রামে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইউসুফ মোল্ল­­­া

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউসুফ মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উদ্যোগে বাদ আছর গৈলা বাজারে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে বরিশাল-১ আসনের এমপি আলহাজ আবুল হাসানাত আবদুল্ল­াহ, বরিশাল-২ আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা ও উপজেলা আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার কথা রয়েছে।