নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নিকলী উপজেলায় পৃথক দুই অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ও ৩০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নিজবাড়ি থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জালাল মিয়াকে গ্রেফতার করা হয়। একই সময় সদর ইউনিয়নের পূর্বগ্রাম জংলীহাটি মুশেদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে কুর্শামোড় পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম ছিদ্দিকী বলেন, আসামি দুই জনকে আদালতে পাঠানো হবে।
