গাইবান্ধা প্রতিনিধি
শিশু সুরক্ষা কর্মসূচির আওতায় জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বুধবার এক গণশুনানি অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই গণশুনানির আয়োজন করে। সদর উপজেলা ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, জেলা কো-অর্ডিনেটর এলজিসি আব্দুল হালিম মিয়া, জেলা রেজাল্ট মনিটরিং এক্সপার্ট সুজন ওয়ালিস বিশ্বাস প্রমুখ।
