রাজবাড়ীতে দারিদ্র্য বিমোচনে কর্মসূচি
রাজবাড়ী প্রতিনিধি বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ১৭ জন নারী দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষ্যে বে-সরকারি উন্নয়নমূলক সংস্থা ব্র্যাকের আওতায় মাঠ পর্যায়ের ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন ও ভোক্তাভোগীদের সাথে আলোচনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বাকাহীদ হোসেন।
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার বিষয়ক কর্মশালা
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার ২টি উপজেলা পরিষদের (হাইমচর ও ফরিদগঞ্জ) সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
শিক্ষার্থীদের বেড়ে ওঠার দক্ষতা বিষয়ক সমন্বয় সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ও অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি এবং জার্মানি ডুসেলড্রব ইউনিভার্সিটির সহযোগিতায় শিক্ষার্থীদের বেড়ে ওঠার দক্ষতা বিষয়ে উপজেলার ১২টি বিদ্যালয়ের শিক্ষকেদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বেড়ে ওঠার দক্ষতা প্রকল্পের মনিটরিং অফিসার আরিফুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষকদের সমন্বয় সভায় উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী, সহকারী শিক্ষা অফিসার মুন্সি সোহেল রানা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণকান্ত সরকার প্রমুখ।
আমার বাড়ি আমার খামার প্রকল্পের উঠান বৈঠক
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা সখীপুরে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ‘কচুয়া গ্রাম উন্নয়ন সমিতি’র উপকারভোগীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে সমিতির উন্নয়নে উপকারভোগীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের বহুমুখী গৃহিত পদক্ষেপের কথা তুলে ধরেন।
মহেশপুরে এনজিও সমন্বয় কমিটির সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা বুধবার সকালে মহেশপুর ওয়েভ ফাউন্ডেশনের সভা কক্ষে এনজিও সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আবু হেনা মোস্তফা কামাল, আরআরএফ ফাউন্ডেশনের ম্যানেজার ইসমাইল হোসেন, শিশু নিলয় ফাউন্ডেশনের ম্যানেজার শরিফুল ইসলাম, শক্তি ফাউন্ডেশনের ম্যানেজার অমিত মন্ডল, সৃজনী ফাউন্ডেশনের ম্যানেজার সোহেল উদ্দিন, দারিদ্র্য বিমোচন সংস্থার প্রতিনিধি মহাতাব উদ্দিন প্রমুখ।
শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা
সুজানগর (পাবনা) সংবাদদাতা পাবনার সুজানগরে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ঐ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত্ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের অবহিতকরণ কোর্স
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ছিল কোর্সের সমাপনী দিন। উপজেলা প্রশাসন ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে এ কোর্স অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হলরুমে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়। লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম মহড়াটি পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম প্রমুখ।
ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে শিবচরে শোভাযাত্রা
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে মাদারীপুরে শিবচরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যেগে ইঁদুর নিধনে জাতীয় কৃষি সম্প্রসারণ থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত আব্দুল খালেক নিরবহম এর মহিলা উন্নয়ন সমিতি সদস্য বৃন্দসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার ইলিয়াছ আহম্মেদ চৌধুরী অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার অনুপম রায়ের সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শামসুদ্দিন খান।
মাদারীপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত
মাদারীপুর প্রতিনিধি জেলা পর্যায়ে বিশ্ব খাদ্য দিবস পালন উপলক্ষ্যে বুধবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য অধিদপ্তর যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিলিত হয়। “আমাদের কর্মই আমাদের ভবিষ্যত্, পুষ্টিকর খাদ্যই হবে কাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম।
বিশ্ব খাদ্য দিবস ও ইঁদুর নিধন অভিযান পালিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও নাসিরনগর সংবাদদাতা আমাদের কর্মই আমাদের ভবিষ্যত্ পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্ক্ষিত ক্ষুধামুক্ত পৃথিবী” প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস ও ইঁদুর নিধন অভিযান। বুধবার জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে স্থানীয় টেংকের পাড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো:আবু নাসেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো:শামসুজ্জামান।
