শারমিনের নেতৃত্বে এমার্জিং দল

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:২১

এই মাসেই শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের এশিয়ান এমার্জিং কাপ। সেই টুর্নামেন্টের জন্য গতকাল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এমার্জিং দল। শায়লা শারমিন নেতৃত্ব দেবেন এই দলের। ২২ অক্টোবর শুরু হবে এই চার দলের টুর্নামেন্ট। প্রথম দিনে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ২৩ তারিখ পাকিস্তান ও ২৫ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বাংলাদেশের। ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশ এমার্জিং দল :শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া, মুর্শিদা খাতুন, সোবহানা মুশতারি, ফাহিমা খাতুন, রিতু মনি, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, নাহিদা আখতার, সুরাইয়া আজমিম, পুজা চক্রবর্তী, রাবেয়া, মুমতা হেনা হাসনাত, ফারিয়া ইসলাম তৃষ্ণা, সুমাইয়া আখতার।