বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহকর্মী, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও মন্ত্রিপরিষদ সদস্য মরহুম জননেতা আবদুল মালেক উকিলের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।
এ উপলক্ষ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকালে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও আবদুল মালেক উকিল প্রতিষ্ঠিত জেলা শহরের মাইজদী গার্লস একাডেমি হাইস্কুলে সকাল ১০টায়, সদর উপজেলার বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ এবং আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজে সকাল ১১টায় এবং বাদ জোহর নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
