নিয়োগ বিজ্ঞপ্তি : এমপিওভুক্ত রাজশাহী মহিলা আলিম মাদ্রাসা, রেশমপট্টি, ডাক-ঘোড়ামারা, থানা-বোয়ালিয়া, রাজশাহীর শূন্য পদে সরকারী বিধিমোতাবেক একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবশ্যক। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, দুই কপি ছবি, এনআইডির ফটোকপি, সোনালী ব্যাংক রাজশাহী কর্পোরেট শাখার অনুকূলে ৫০০/- টাকার পোস্টাল অর্ডার/ ব্যাংক ড্রাফটসহ ০৩-১১-২০১৯ইং তারিখের মধ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে হবে। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। সিকে-২৬১৫
নিয়োগ বিজ্ঞপ্তি:রাজধানী ঢাকা হতে মাত্র ২৫ কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলা ও শ্রীনগর উপজেলার সেতুবন্ধন স্বরূপ অবস্থিত আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজ, উপজেলা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগ বিধিমোতাবেক উপাধ্যক্ষ এর শূন্য পদে ১ জন, স্নাতক (সম্মান) কোর্সে ইংরেজি সৃষ্ট পদে ২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় সৃষ্ট পদে ৫ জন প্রভাষক এবং এমএলএসএস-এর শূন্য পদে ১ জন আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর নিম্ন ঠিকানায় দরখাস্ত পৌঁছাতে হবে। সভাপতি, কলেজ গভর্নিং বডি, বোরাক মেহেনুর, ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ বনানী, ঢাকা-১২১৩। সিকে-২৬০৬
