বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম সেলিম হাওলাদার (৪০)। বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সেলিম হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চা বিক্রি করতেন। মরদেহটি রসায়ন অনুষদ ভবনের নিচতলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানোবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে গভীর তদন্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।
