সাড়ে ৩ কোটি টাকা আত্মসাত্

খুলনায় বরখাস্ত সহকারী কর কমিশনার গ্রেফতার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২২:২৫

বরখাস্ত হওয়া খুলনার সহকারী কর কমিশনার মেজবাহউদ্দিন আহমেদকে ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা  আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর কমিশনের অনুমতি নিয়ে নগরীর বয়রা সবুরের মোড় এলাকার নিজ বাসভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতিদমন কমিশনের (দুদক) সদস্যরা। দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. নামজুল হাসান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, সহকারী কর কমিশনার মো. মেজবাহউদ্দিন আহমেদ ২০১৭ সালের ৮ মে থেকে ২০১৮ সালের ৮ নভেম্বর পর্যন্ত খুলনা কর অঞ্চলের অধিনস্ত কর সার্কেল বাগেরহাট, খুলনা ও মোংলায় দায়িত্বরত থাকা অবস্থায় করদাতাদের দেওয়া ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে সোনালী ব্যাংক বাগেরহাট শাখায় জমা দেন এবং পরে ৪০টি চেকের মাধ্যমে তিনি ঐ টাকা উত্তোলন করে আত্মসাত্ করেন। এ ঘটনায়  গত ২৭ মে খুলনার কর অঞ্চলের উপ-কর কমিশনার খন্দকার মো. তারিফউদ্দিন বাদী হয়ে খুলনা মহানগর আদালত (খালিশপুর) অঞ্চলে মামলা দায়ের করেন।