আন্তর্জাতিক শিশু পর্ণো চক্রে জড়িত থাকার অভিযোগে বিশ্বজুড়ে কয়েকশ’ ব্যক্তি গ্রেফতার হয়েছেন। গতকাল বুধবার বিশ্বজুড়ে এদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া ও ভারতের কর্মকর্তারা গ্রেফতারের কথা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার শিশু পর্ণোগ্রাফির ওয়েবসাইটের পরিচালক এবং ১২ টি দেশে এর ব্যবহারকারী ৩৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে। ভারতেও সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে। জার্মানির এক নাগরিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, শিশুদের উপর যৌন অত্যাচারের। সেই অভিযোগের তদন্তে নেমে বিশ্বজুড়ে শিশু পর্ণোগ্রাফির এক চক্রের খোঁজ পায় পুলিশ। —রয়টার্স
