সরকার গুম ও খুনকে নিত্যদিনের ঘটনায় পরিণত করেছে —মির্জা ফখরুল

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০০:২৫

বর্তমান ক্ষমতাসীন দল আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশে জুলুমের শাসন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গুম ও খুনকে নিত্যদিনের ঘটনায় পরিণত করেছে। বর্তমানে সারাদেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ভুলে গেছে, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যে কী পরিণতি ঘটেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি রবিউল আউয়ালকে গ্রেফতারের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশে জুলুমের শাসন চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের কবল থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ।