রাসেল সোনা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:২৩

 

মুখখানা বেশ দুষ্টু ধাঁচের

বলতো কথা কম

চটপটে তার চলন বলন

মেধায় অনুপম।

 

মিষ্টি মুখের সোহাগ পেলেই

চাইতো না আর কিছু

আম্বিয়ার মা তাই প্রতিক্ষণ

থাকতো পিছু পিছু।

 

সাইকেলখানা এতই প্রিয়—

থাকতো সাথে সাথে

বিপদ-ভয়ে হাসু আপার

নজর ছিলো তাতে।

 

টমিটা খুব বিরক্তিকর

ঘেউ ঘেউ করতো বলে

বলতো রাসেল, এই কুকুরটা

এক্ষুনি যাক চলে।

 

রাসেল সোনার স্মৃতিগুলো

লক্ষ রাসেল জানে

কেউ বলে তা গল্পে ছড়ায়

কেউ বলে তা গানে।