বাক্রুদ্ধ এক যন্ত্রণা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৩৩

 

যখন স্বপ্নগুলো কান্না হয়ে যায়

নদী পেরিয়ে সমুদ্রে গিয়ে গড়ায়

বুকের উত্তাল গর্জন হলে

ব্যথার গভীরতা তখন বুঝতে পারে

কেঁদে ওঠে পৃথিবী—

যেন কষ্টে কাঁদে প্রকৃতি,

না চেনা এই আবরারের

হত্যাকাণ্ড দেখে

কেমন শরীর-বুক কাঁপে

কোনো কাজ হয় না শেষে,

অসুস্থ সমাজের

মনের সুস্থতা চলে গেছে।

বাক্রুদ্ধ এক যন্ত্রণা

কষ্ট অবিরত।

আমিও এক মা,

বুঝতে পারি মায়ের মনের—

ক্ষয়হীন এ বেদনা।

বিচার হোক বা না হোক, এটাই যেন নিয়ম

শুধু বাবা-মা’র নিঃশ্বাসে শান্তি ফিরবে না ঘরে।