আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা দেখে বিএনপি ভীত হয়ে গেছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে উন্নয়নের ধারা চালু করেছেন তা অব্যাহত রাখার জন্য মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা করছি। আমরা জনগণকে জানাব বাংলাদেশে কী উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আখাউড়ায় নির্বাচনের আনুষ্ঠানিক গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বিরোধী পক্ষকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, নির্বাচনের মাঠে ফাউল করলে জনগণ এর জবাব দেবে।
নির্বাচনী প্রচারণার সময় আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজার, রাধানগর, দেবগ্রাম, নয়াদিল, দরুইন, মোগড়া, মনিয়ন্দ এলাকার রাস্তার দুইপাশে দাঁড়িয়ে শতশত নারী-পুরুষ মন্ত্রীকে শুভেচ্ছা জানায়।
