আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘সেই তুমি’। ফুয়াদ নাসের বাবুর পরিকল্পনায় এতে অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, মানাম আহমেদ, এলিটা করিম ও গীতিকার শহীদ মোহাম্মদ জঙ্গী। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। আলমগীর হোসেনের প্রযোজনায় ‘সেই তুমি’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ৯টা ৪৫ মিনিটে দেশ টিভিতে।
অনুষ্ঠানের অতিথিরা আইয়ুব বাচ্চকে নিয়ে নিজেদের স্মৃতিগুলো তুলে ধরেছেন।
