ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ কথা জানায়। বুধবার রাতে মিন্দানাও অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ৭টা ৩৭ মিনিটে মিন্দানাও প্রদেশের ৬৯ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমের শহর জেনারেল সান্তোসে ভূমিকম্পটি আঘাত হানে।
