শাবিতে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ীদের সংবর্ধনা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:১৭

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮’ প্রতিযোগিতায় বেস্ট ডেটা ইউটিলাইজেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলিক’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর গ্যালারিতে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ এ সংবর্ধনার আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মুয়িদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল করিম উপস্থিত ছিলেন।