লাখাইয়ে মরমি সাধক শেখ ভানুর স্মৃতিফলক উন্মোচন

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:১৮

লাখাই উপজেলায় মরমি কবি শেখ ভানু শাহ স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষ্যে শেখ ভানু শাহ সমাধি সৌধের সংস্কারকাজও উদ্বোধন করা হয়েছে। গত বুধবার উপজেলার ভাদিকারা গ্রামে শেখ ভানুর মাজারের পাশে স্মৃতিফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার প্রমুখ। বাংলাদেশের অন্যতম মরমি সাধক শেখ ভানু শাহ ১৮৪৯ মতান্তরে ১৮৫৯ সালে লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার রচিত গজল, মুর্শিদী ও আধ্যাত্ম চিন্তাভাবনা সমৃদ্ধ মরমিসংগীত ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিশেষ করে তার রচিত ‘নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা’ একটি জনপ্রিয় গান।