হোমনায় টেঁটাবিদ্ধ বিরল প্রজাতির অজগর সাপটি সুস্থ হতে চলেছে তবে, শঙ্কামুুক্ত নন। অজগরটির চিকিত্সা দেওয়া জেলা ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত অজগরটিকে আমাদের সাধ্যমতো প্রয়োজনীয় চিকিত্সা দিয়েছি। এখনো এটি বেঁচে আছে। তবে আশঙ্কামুক্ত নয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় হোমনা পৌর এলাকার বাগমারা গ্রামের ২ নম্বর ওয়ার্ড কমিশনার আবুল হোসেনের বাড়ির খড়ের গাঁদা থেকে এটিকে উদ্ধারের ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ আস্ত সাপটি টেনে বের করার পর তাদের চোখ চড়কগাছ। ১৫ ফুট দৈর্ঘ্য এবং ১২ কেজি ওজনের পুরুষ অজগরটির বয়স আনুমানিক দুই বছর।
