কোম্পানীগঞ্জে মিলন হত্যা মামলা

এসআই আকরাম শেখ জেলহাজতে

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:২০

জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া এলাকায় ২০১১ সালের ২৭ জুলাই ডাকাত সাজিয়ে কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬)  পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি এসআই আকরাম উদ্দিন শেখকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গত বুধবার জেলার ৪ নম্বর আমলি আদালতে এসআই আকরাম উদ্দিন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।