বরিশালে ইয়াবাসহ গ্রেফতার এক

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:২১

বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজের ইন্টার্নি চিকিত্সকদের হোস্টেল থেকে ৫২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলেজের এফ এম নূর উর রফি ইন্টার্নি হোস্টেলে ঐ অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে রিফাত খান রন্টি। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী কমিশনার মো. রাসেল জানান, হোস্টেল থেকে যে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। আটক রন্টির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসে?বে হো?স্টেলে যান তিনি। এ সময় ৩০৩ নম্বর রুমে অবৈধ একজনের উপস্থিতি দেখে পু?লিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।