প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম ও ১১তম গ্রেড বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সিরাজগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি এবং জেলা ঐক্য পরিষদের সমন্বয়ক মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে আমরা সিরাজগঞ্জের সব শিক্ষক ঐক্যবদ্ধ আছি। তিনি অবিলম্বে প্রধানমন্ত্রীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর দাবি জানান।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা জানান, স্বাধীনতার ৪৮ বছর পরও আমরা তৃতীয় শ্রেণির মর্যাদায় পড়ে আছি। তিনি জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনসহ সব দাবি পূরণের অনুরোধ জানান।
