নাসিরনগরে জেলেদের মধ্যে লিফলেট বিতরণ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:২৩

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলীর নেতৃত্বে বৃহস্পতিবার সকালে সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় মাছ ব্যবসায়ী ও জেলেদের মধ্যে ইউএনও নদীতে কারেন্ট জাল ও ভেড়জাল দিয়ে ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকার না করতে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করেন।

ঐ সময় উপজেলা মত্স্য কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।