পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:২৩

পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে বাঘায় দু’জন চাল ব্যবসায়ীর ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার নারায়ণপুর চাল পট্টিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন এবং রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায় দেশীয় ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।