আইনশৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির দুইটি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, ওসি এ কে এম আজমল হুদা, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান মো. নায়েব আলী শেখ প্রমুখ।
অভিজ্ঞতা বিনিময় সভা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে শিশুদের জন্য কর্মসূচির সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের আয়োজনে এবং পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের ঢাকা অফিস থেকে আসা সিনিয়র কর্মকর্তা তাহমিনা হায়দার ও রোকসানা খানম প্রমুখ।
পরিবার কল্যাণ সহকারীদের ছয় দফা দাবি
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচিতে বৃহস্পতিবার পরিবার কল্যাণ সহকারী সমিতির উদ্যোগে ছয় দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির সহসভাপতি হোসনেয়ারা খাতুন, সাধারণ সম্পাদক নূরুন্নাহার খাতুন, সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার খাতুন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুবি খাতুন, অর্থ সম্পাদক মমতাজমহল প্রমুখ।
কন্যাশিশু সমাবেশ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া পিস প্রেসার গ্রুপের (পিপিজি) উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার কন্যাশিশু সমাবেশ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গোলটেবিল বৈঠক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, অধ্যক্ষ আবুল বাসার বাদশা, দি হাঙ্গার প্রজেক্টের বিভাগীয় কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
জামালপুর প্রতিনিধি জামালপুরে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে সুবিধাবঞ্চিত এসএসসি ও এইচএসসি বৃত্তিপ্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার শহরের স্টার কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। আশা টাঙ্গাইলের বিভাগীয় ম্যানেজার সিহানুক মোস্তফার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশা প্রধান কার্যালয়ের বিভাগীয় ইভিপি সুমন আহমেদ, বিআরডিবি উপ-পরিচালক তৌহিদুল হক, পৌর প্যানেল মেয়র স্বপ্না আক্তার প্রমুখ।
ঠাকুর নরোত্তম তিরোভাব তিথি মহোত্সব শুরু
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা গোদাগাড়ীতে বৃহস্পতিবার তিন দিনব্যাপী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোত্সব শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ অধিবাস, শুক্রবার অরুনোদয় থেকে অষ্ট প্রহরব্যাপী তারক ব্রহ্মণাম সংকীর্ত্তন ও শনিবার সকালে দধিমঙ্গল, দ্বি-প্রহরে ভোগ আরতি ও মহান্ত বিদায়। উপজেলার প্রেমতলী খেতুরধামে ঐতিহ্যমণ্ডিত গৌরাঙ্গবাড়ী চত্বরে এর আয়োজন করা হয়েছে। উত্সবকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা, আসামসহ বিভিন্ন প্রদেশের লোকজন গৌরাঙ্গবাড়ীতে উপস্থিত হয়েছেন।
কুইজ প্রতিযোগিতায় কফিল উদ্দিন গার্লস স্কুল চ্যাম্পিয়ন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা বিজ্ঞাপন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় হোমনা কফিল উদ্দিন গার্লস স্কুল উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতায় উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের একটি মাদ্রাসা অংশগ্রহণ করে।
৬০ তরুণ-তরুণী পেল আইটি প্রশিক্ষণ সনদ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ৬০ জন তরুণ-তরুণীকে ৭৮ দিনের আইটি সাপোর্ট টেকনিশিয়ান প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সভাকক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও অতিরিক্ত মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রেজাউল মাকছুদ জাহেদী, এনআইটির কর্মসূচি পরিচালক ফিরোজ সরকার, জিটিআর এর চেয়াম্যান রুবায়েত ফয়সাল, এনআইটি চেয়ারম্যান আহসান হাবিব ও প্রোজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিন।
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় বৃহস্পতিবার খামারিদের সঙ্গে মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের অদূরে বাঁকালে ডিসি ইকোপার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইস-উল-আলম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ প্রমুখ।
