ক্যাপশন নিউজ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:২৬

মাছ ও চিংড়ির রোগের সঠিক কারণ নির্ণয় এবং সেই সঙ্গে এর প্রতিকারের লক্ষ্যে ফিসটেক (বিডি) লিমিটেড ও  আন্তর্জতিক মত্স্য গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিসের যৌথ উদ্যোগে বাংলাদেশের খুলনায় একটি ল্যাব স্থাপনের লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে বৃহস্পতিবার এক চুক্তি স্বাক্ষরিত হয়। ফিসটেক (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউল করিম ভূঁইয়া, ওয়ার্ল্ড ফিসের চিফ অফ পার্টি জন থেলে চুক্তিতে স্বাক্ষর করেন। আরো উপস্থিত ছিলেন ফিসটেক (বিডি) লিঃ এর গবেষণা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ তারেক সরকার। ফিসটেক (বিডি) লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউল করিম ভূঁইয়া বলেন ‘মত্স্য ও চিংড়ির নানাবিধ রোগ নির্ণয় এবং এর প্রতিকারের উদ্দেশ্যে আমরা এই ল্যাবটি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেটি বাংলাদেশের মত্স্য সেক্টরের জন্য একটি মাইলফলক’

 

০০০

 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফুলগাজী শাখা ফেনীর ফুলগাজী উপজেলায় গতকাল উদ্বোধন করা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার এবং ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম

 

০০০

 

পদ্মা ব্যাংক লিমিটেড ও প্রোটেক্টিভ লাইফ ইনসিওরেন্সের বিমা দাবির চেক হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পদ্মা ব্যাংক লিমিটেডের হেড অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরুর হাতে বিমা দাবির চেক তুলে দেন প্রোটেক্টিভ লাইফ ইনসিওরেন্সের প্রধান নির্বাহী মো. ইউসুফ আলী মৃধা। এই সময় পদ্মা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাদাত্ হোসেন, হেড অফ বিজনেস জাবেদ আমিন, আরএমডির প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী, মানবসম্পদ বিভাগের প্রধান সারওয়ার জাহান চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন