চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল আজ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:৩১

চট্টগ্রামে চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফেনী ও কুমিল্লা এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে রাঙ্গামাটি ও ব্রাহ্মণবাড়িয়া ফাইনাল খেলবে। আজ শুক্রবার উভয় গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের প্রথম খেলায় কুমিল্লা জেলা দল টাইব্রেকারে ৪-২ গোলে চাঁদপুর জেলার বিরুদ্ধে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় ইমাম হোসেনের দেওয়া একমাত্র গোলে ফেনী জেলা (১-০) পরাস্ত করে কক্সবাজার জেলা দলকে। অন্যদিকে বঙ্গমাতা ফুটবলের প্রথম খেলায় রাঙ্গামাটি জেলা বালিকা দল ৫-০ গোলে খাগড়াছড়ি জেলা বালিকা দলকে এবং দ্বিতীয় খেলায় অতিরিক্ত সময়ে আরিফা আক্তারের দেওয়া গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বালিকা দল (১-০) হারায় ফেনী জেলা বালিকা দলকে। রাঙ্গামাটি ও খাগড়াছড়ির মধ্যকার খেলায় জয়ী দলের জার্সী গায়ে দিয়ে চম্পা মারমা দুইটি, থুইয়েনু মারমা, থুইমাচিং মারমা ও মালহা চিং মারমা একটি করে গোল দেন।