আগামী ১৫ নভেম্বর চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচনী তপশিল ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান।
ঘোষিত তফসিল অনুযায়ী ২০ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২০, ২১, ২২ অক্টোবর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, ২৩ ও ২৪ অক্টোবর আপত্তির ওপর শুনানি ও নিষ্পত্তি, ২৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৬ ও ২৭ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ, ২৫, ২৬ ও ২৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ২৮ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২৯ অক্টোবর বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ, ২৯ ও ৩০ অক্টোবর মনোনয়নপত্র বাতিলের ওপর আপত্তি গ্রহণ, ৩১ অক্টোবর মনোনয়নপত্র বাতিলের ওপর আপত্তির শুনানি, ১ নভেম্বর চূড়ান্তভাবে বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ, ২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৩ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ নভেম্বর ভোট গ্রহণ।
