প্রকাশিত সংবাদ বিষয়ে বিজিএমইএর প্রতিবাদ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০০:৪৩

গত ১৬ অক্টোবর ২০১৯ তারিখে দৈনিক ইত্তেফাক-এর প্রথম পাতায় প্রকাশিত ‘বন্ড জালিয়াতিতে পাচার হচ্ছে কোটি কোটি টাকা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়ে একটি বক্তব্য পাঠিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এতে বলা হয়, বিজিএমইএ কর্তৃপক্ষের কাছে প্রকাশিত প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ বলে প্রতীয়মান হয়নি। প্রতিবেদনের শিরোনামটিই ‘বন্ড জালিয়াতিতে পাচার হচ্ছে কোটি কোটি টাকা’ গলদময়। বন্ড ব্যবস্থায় বন্ড লাইসেন্সপ্রাপ্ত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে বন্ড সুবিধার আওতায় আমদানিকৃত কাঁচামাল যথাযথভাবে ব্যবহার করে তা আবশ্যিকভাবে রপ্তানি করতে হয়। এক্ষেত্রে বন্ড সুবিধার অপব্যবহারের জালিয়াতির সাথে টাকা পাচারকে সংশ্লিষ্ট করা অযৌক্তিক।

প্রতিবেদকের বক্তব্য :

সরকারের একাধিক সংস্থার তালিকার ভিত্তিতে বন্ড সুবিধার অপব্যবহারকারী শতাধিক গার্মেন্টস কারখানার তালিকা করা হয়েছে। ঐসব সংস্থার তালিকার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।