আড়াইহাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় এক অনুষ্ঠানে উপজেলার ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বেগম জোসনা খাতুন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।
জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রিনা আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তাহমিনা ইসলাম মনি, সফল জননী হিসেবে হাওয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী খাদিজা আক্তার ও সমাজ উন্নয়নে অবদানের জন্য রাজিয়া খাতুন।
