কাপাসিয়ার টোক ইউনিয়নে ‘ডায়মন্ড এগস লি.’ নামে এক মুরগী খামারীকে পরিবেশ দূষণের দায়ে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখায় শুনানি শেষে এ জরিমানা করা হয়।