ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৬ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে ধানমন্ডিস্থ ইউল্যাব মিলনায়তনে উদ্যাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ স্বাগত বক্তব্য দেন। এর পর ইউল্যাবের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ-এর প্রেসিডেন্ট কাজী শাহেদ আহমেদ এবং ইউল্যাবের সাবেক উপাচার্য জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্য প্রদানের পর ইউল্যাব কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে কেক কেটে বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। —প্রেস বিজ্ঞপ্তি
