মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০০:৫৪

রাহাতুল্লাহ সরকার

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি এবং অবিভক্ত বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য রাহাতুল্লাহ সরকারের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষ্যে মরহুমের দিনাজপুরের পার্বতীপুরস্থ বাসভবনে কোরআনখানি, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

নূরুল ইসলাম

সংবাদ বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলামের বাবা সাবেক ব্যাংকার মরহুম নূরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৮ অক্টোবর শুক্রবার বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবন ও পোস্ট অফিসপাড়া জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণ করার  জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।