আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে ৩৫০ জন প্রশিক্ষককে নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
