নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মামুন মিয়া (১৮) নামে এক সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০ টার দিকে পাশ্ববর্তী জগন্নাথপুর উপজেলার খানপুর গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামুন মিয়া ইনাগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের আব্দুল মালিকের ছেলে।
আরও পড়ুন: মৌলভীবাজারে ড.সৈয়দ মুজতবা আলী পাঠাগার উদ্বোধন
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মামুন মিয়া নিজের সিএনজি অটোরিকশা ইনাতগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ডে রেখে নিখোঁজ হয়। রাতে তার স্বজন ও সহকর্মীরা অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি। শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিকটবর্তী জগন্নাথপুর এলাকার খানপুর গ্রামের একটি খালের পাশে মামুনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামুনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/এমআরএম
