মৎস্য ও প্রাণি-সম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, 'মানসম্মত চিংড়ি উৎপাদন ও রপ্তানি দুটোই বাড়াতে হবে। এই সেক্টরে সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। দেশে ইলিশের উৎপাদনে বিপ্লব ঘটেছে।' শুক্রবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, 'চিংড়ি উৎপাদনে আধুনিক পদ্ধতির ওপর জোর দিতে হবে। আমাদের একটাই লক্ষ্য সকল মাছের উৎপাদন আরও বৃদ্ধি করা। এই সেক্টরের সঙ্গে জড়িত সকল সংশ্লিষ্টদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় সম্পদ হল মাছ।'
আরও পড়ুন: কোটালীপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ প্রমুখ। তিনি এর আগে সদর উপজেলার একটি চিংড়ি খামার পরিদর্শন করেন ও গবেষণা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
ইত্তেফাক/জেডএইচডি

