বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধির বরণ মাঝি, শিক্ষক
হাইমচর সরকারি কলেজ, চাঁদপুর
১। আমাদের দেশে যৌতুক প্রথাকে উত্সাহিত করেছে কোনটি ? (ক) অর্থনৈতিক দুরাবস্থা (খ) শিক্ষার অভাব
(গ) মানবাধিকার (ঘ) অসচেতনতা।
২। শহরের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো- (ক) অতিরিক্ত জ্যাম (খ) অদক্ষ চালক
(গ) সংকীর্ণ রাস্তা (ঘ) প্রচুর গাড়ি। ৩। সামাজিক নৈরাজ্য সৃষ্টির প্রধান কারণ হলো- (i) ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ
(ii) শাসনযন্ত্রের দুর্বলতা
(iii) সামাজিক অসচেতনতা। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii(ঘ) i,ii ও iii।
৪। বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী জনসংখ্যার পরিমাণ কত ? (ক) প্রায় ৪০ মিলিয়ন (খ) প্রায় ৫০ মিলিয়ন
গ) প্রায় ৬০ মিলিয়ন (ঘ) প্রায় ৭০ মিলিয়ন । নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও : মিন্টু দীর্ঘদিন আফ্রিকা থেকেছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এলে তার স্ত্রী লক্ষ্য করলেন তার স্বামীর কর্মস্পৃহা একেবারে নেই। গায়ে প্রায় জ্বর থাকে এবং দীর্ঘদিন কাশিও আছে। শরীরের ওজন কমে যাচ্ছে। ৫। মিন্টু সম্ভবত আক্রান্ত হয়েছে ? (ক) ক্যান্সার (খ) এইডস (গ)হাম (ঘ) যক্ষ্মা
৬। স্বামীর সম্ভাব্য মারাত্মক রোগে আক্রান্ত হওয়ায় স্ত্রীর উচিত- (i) সব ধরনের কাজ করতে উত্সাহিত করা
(ii) তার প্রতি সহানুভূতিশীল হওয়া
(iii) তাকে পুষ্টিকর খাবার দেওয়া। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii(ঘ) i,ii ও iii ।
৭ । দুর্নীতি প্রতিরোধে কাজ করে কোন প্রতিষ্ঠান ? (ক) পুলিশ (খ) দুদক
(গ) এনবিআর (ঘ) এলজিইডি। ৮। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে সৃষ্টি হয়-(ক) সামাজিক অসঙ্গতি (খ) সামাজিক আন্দোলন (গ) সামাজিক সংগঠন (ঘ) সামাজিক উন্নয়ন। ৯। সারা বিশ্বে কোন সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে ? (ক) ক্ষুধা (খ) দারিদ্র
(গ) জঙ্গিবাদ (ঘ) বিদ্যুত্ সংকট। ১০। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নারীর প্রতি সহিংসতা সৃষ্টির জন্য দায়ী- (i) আইনগত জটিলতা (ii) মহিলা পুলিশ থাকা (iii) নিরাপত্তামূলক আইনের অভাব। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii
(গ)ii ও iii (ঘ) i,ii ও iii। উত্তর:১ (ক),২ (খ),৩ (ঘ),৪ (গ),৫ (খ),৬ (ক),৭ (খ),৮ (ক), ৯ (গ), ১০ (খ)
