প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি:সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:১৮

সংক্ষিপ্ত প্রশ্ন

গণিত

অধ্যায়-১১: পরিমাপ (ক)

 

১.বস্তুর দৈর্ঘ্য পরিমাপ কাকে বলা হয়?

উত্তর : প্রত্যেক সীমাবদ্ধ দৈর্ঘ্য বিশিষ্ট বস্তুরই নির্দিষ্ট পরিমাপ রয়েছে এবং এ পরিমাপকেই বস্তুটির দৈর্ঘ্য পরিমাপ বলা হয়।

২.১ কিলোমিটারে কত মিটার?

উত্তর : ১ কিলোমিটারে ১০০০ মিটার।

৩.১ মিলিমিটারে কত মিটার?

উত্তর : ০.০০১ মিটার।

৪.মেট্রিক পদ্ধতিতে কোনো বড় একক তার পূর্ববর্তী ছোট এককের কত গুণ?

উত্তর : প্রত্যেক বড় একক তার পূর্ববর্তী ছোট এককের ১০ গুণ।

৫.কত কেজিতে এক কুইন্টাল?

উত্তর : ১০০ কেজিতে এক কুইন্টল।

৬.কত কেজিতে এক মেট্রিক টন?

উত্তর : ১০০ কেজিতে এক মেট্রিক টন।

৭.কত কুইন্টলে ১ মেট্রিক টন?

উত্তর : ১০ কুইন্টলে ১ মেট্রিক টন।

৮.এক কেজিতে কত গ্রাম?

উত্তর : ১ কেজিতে ১০০০ গ্রাম।

৯.কত ঘনমিটারে ১০০০ লিটার?

উত্তর : ১ ঘনমিটারে ১০০০ লিটার।

১০.কত ঘন সেন্টিমিটারে এক লিটার?

উত্তর : ১০০০ ঘন সেন্টিমিটারে (সিসি) ১ লিটার।

১১.কত মিলিলিটারে ১ লিটার?

উত্তর : ১০০০ মিলিলিটারে ১ লিটার।

১২.১ মিলিমিটার ১ মিটারের কত অংশ?

উত্তর : ১ মিলিমিটার ১ মিটারের সহস্রাংশ।

১৩.৫ কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ কর।

উত্তর : ৫০০০০০ সেন্টিমিটার।

১৪. ১০৫ কেজি ৫০০ গ্রাম = কত গ্রাম?

উত্তর : ১০৫৫০০ গ্রাম।

১৫.২ ডেসিমিটারে কত মিটার?

উত্তর : ২ ডেসিমিটারে ০.২ মিটার।

১৬.৮ মিটারের সাথে ৫ মিটার ১০০ সেন্টিমিটার যোগ করলে কত হবে?

উত্তর : ১ ডেকামিটার ৩ মিটার ১০০ সেন্টিমিটার।

১৭. ১ মেট্রিক টনে কত গ্রাম?

উত্তর : ১ মেট্রিক টনে ১০০০০০০ গ্রাম।

১৮. ১০০ কুইন্টালে কত কেজি?

উত্তর : ১০০ কুইন্টালে ১০০০০ কেজি।

১৯. ১০০ কুইন্টালে কত মেট্রিক টন?

উত্তর : ১০০ কুইন্টালে ১০ মেট্রিক টন।

২০. ১৫০০ কেজিকে কুইণ্টালে প্রকাশ করলে কত হবে?

উত্তর : ১৫ কেজি।

২১.দৈর্ঘ্য পরিমাপের মূল এককের নাম কি?  উত্তর : মিটার।

২২. ওজন পরিমাপের মূল একক কী?  

 উত্তর : গ্রাম।

২৩. তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কি? 

উত্তর : লিটার।