ভারতে তুলার বাম্পার ফলনের প্রত্যাশা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:০৬

ভারতে এবার ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দেশটির বেশির ভাগ কৃষিপণ্যের ফলন ব্যাহত হলেও এবার তুলার

 

বাম্পার ফলনের প্রত্যাশা করছেন খাত সংশ্লিষ্টরা। এদিকে বিশ্বের শীর্ষ তুলা উত্পাদনকারী দেশটিতে বাড়তি ফলনের কারণে আন্তর্জাতিক বাজারে দাম কমতে পারে পণ্যটির। কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, চলতি উত্পাদন বর্ষে দেশটিতে মোট ৩ কোটি ৬৫ লাখ বেল (প্রতি বেলে ১৭০ কেজি) তুলা উত্পাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।