দক্ষিণ এশিয়াতেই সবচেয়ে বেশি খাদ্য নষ্ট হয়

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:০৬

দোকানে স্থান পাওয়ার আগেই বিশ্বে নষ্ট হচ্ছে ৪০ হাজার কোটি ডলার মূল্যের খাবার। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এক প্রতিবেদনে

 

জানায়, ১৪ শতাংশের মতো উত্পাদিত খাদ্য প্রতি বছর নষ্ট হচ্ছে, যার বেশির ভাগই মধ্য ও দক্ষিণ এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপে। মোট খাদ্যের প্রায় ২১ শতাংশই নষ্ট হয়ে যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। এদিকে ভোক্তারা ক্রয়ের পরও অনেক খাদ্য নষ্ট করেন। ক্রয়ের পরই বার্ষিক প্রায় ৩৭ শতাংশ প্রাণিজ পণ্য এবং এক-পঞ্চমাংশ ফল ও শাকসবজি নষ্ট হয়।