খাশোগি হত্যায় সৌদি যুবরাজের পাশে ট্রাম্প

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:৪৫

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকান্ডে সৌদি আরবের যুবরাজের ওপর দোষারোপ করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি যুবরাজের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। খবর আল জাজিরা’র

মার্কিন সিনেটররা খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিন্দা করার আহবান জানালেও প্রেসিডেন্ট ট্রাম্প তাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, সিআইয়ের তদন্তে নির্দিষ্ট করে বলা নেই যে, যুবরাজই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুবরাজ সৌদি আরবের নেতা। দেশটির সঙ্গে আমাদের ভাল মিত্রতা আছে। তিনি এর মাধ্যমে যুবরাজের পাশে দাঁড়াচ্ছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই মুহূর্তে সেটাই বলতে পারেন। তিনি বলেন, যুবরাজ বরাবরই খাশোগি হত্যায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছেন।