মৌলভীবাজারে সৈয়দ মুজতবা আলী পাঠাগার উদ্বোধন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:১৭

‡jv মৌলভীবাজার প্রতিনিধি

আধুনিক বাংলাসাহিত্যের অন্যতম প্রধান ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক, রম্যরচয়িতা ও বহু ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মরণে মৌলভীবাজারে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস এলাকায় কবি সৌমিত্র দেব ও তার পরিবারবর্গ মিলে তাদের মৌলভীবাজারস্থ বসতবাড়ির একটি কক্ষকে ড. সৈয়দ মুজতবা আলী পাঠাগার হিসেবে উদ্বোধন করা হয়েছে।

সৈয়দ মুজতবা আলী পাঠাগার ও গবেষণা কেন্দ্রের উদ্বোধক ছিলেন বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব আনোয়ার চৌধুরী। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন—মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। অনুষ্ঠানে ডা. বিবেন্দু ভৌমিক, সৌমিত্র দেব টিটুসহ স্থানীয় লেখক-কবি ও বিদ্বজ্জনরা উপস্থিত ছিলেন।