দৃষ্টি হারানো রুমানা এখন কানাডায় আইনজীবী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্ধ হয়ে যাওয়া শিক্ষক রুমানা মঞ্জুর এখন একজন কানাডার আইনজীবী। তিনি ২০১৩ সালে ইউনিভার্সিটি অফ বৃটিশ কলম্বিয়া মাস্টার্স শেষ করে ইউবিসির পিটার এ. অ্যালার্ড স্কুল অব ল’তে যোগ দেন। সেখান থেকে তিনি এই ডিগ্রি নেন। এখন বিচার বিভাগের আদিবাসী জুনিয়র পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।

সিটিভি ভ্যাঙ্কুভার জানিয়েছে, ২০১১ সালে যখন রুমানা মঞ্জুরকে অন্ধ করে দেওয়া হয়েছিল, তখন তিনি ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেই কঠিন সময় পাড় করে তিনি এখন কানাডার আইনজীবী।

রুমানা এক সাক্ষাতকারে বলেন, আমার উদ্দেশ্য ছিল একজন ভাল আইনজীবী হওয়া। আমি সেই স্বপ্ন অর্জন করেছি। এখন আমি এই পেশার মাধ্যমে লোকদের সাহায্য করতে চাই। বিশেষ করে যারা পারিবারিক সহিংসতার শিকার তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই।