‘কলঙ্কিত অধ্যায়ের খলনায়করা মানবসভ্যতার শত্রু’

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:১৯

চট্টগ্রামে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সভায় বক্তারা

‡jv চট্টগ্রাম অফিস

‘শিশু রাসেল হত্যাকাণ্ড বিশ্ব ইতিহাসের চরম নিষ্ঠুরতার অন্যতম নিদর্শন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের নৃশংসতা ও বর্বরতা বিশ্ব মানবসভ্যতার বিপরীতে সবচেয়ে জঘন্যতম ভয়াবহ কলঙ্কিত অধ্যায়। এই কলঙ্কিত অধ্যায়ের খলনায়করা মানব সভ্যতার শত্রু। এরা বঙ্গবন্ধুর শিশু-সন্তান শেখ রাসেলকেও প্রাণভিক্ষা দেয়নি। বর্বর ঘাতকদের বংশবদরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ১৯ বার অপচেষ্টা চালিয়েছে। এরা সভ্যতা, প্রগতি ও মানবতার ঘাতক কাঁটা।

গতকাল শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন এসবকথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সহ-সভাপতি নিজামুল ইসলাম সরফীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, এড. সৈয়দ মো. খোরশেদ আলম হেলাল, এড. টিপু শীল জয়দেব, সাংস্কৃতিক কর্মী কবি সজল দাশ, নগর ছাত্রলীগ নেতা এম. আই শহীদ প্রমুখ।