কটিয়াদীতে ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:১৯

‡jvকটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদীতে ডোবার কচুরিপানার নিচ থেকে হারেছা বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হারেছা বেগম উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গরহাটি গ্রামের মৃত আরজ আলীর স্ত্রী।

শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ইউপি চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর বলেন, সংবাদ পেয়ে পুলিশকে খবর দেই। কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।